গভীর কূপ থেকে মা কুকুরকে উদ্ধার ফায়ার সার্ভিসের

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার জঙ্গলবাড়ী গ্রামে পরিত্যক্ত একটি গভীর কূপ থেকে মা কুকুরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (২৩ ডিসেম্বর) রাতে ফুলবাড়ীয়া ফায়ার সার্ভিসের একটি টিম এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মা কুকুরকে এক ঘণ্টা চেষ্টায় উদ্ধার করেন।

গ্রাম পাঠাগার জঙ্গলবাড়ী বাতি ঘরের সভাপতি মেহেদী কাউসার ফরাজী জানান, বুধবার সকালে আমার বাড়ির কাছে পরিত্যক্ত একটি কূপে মা কুকুরটি পড়ে যায়। স্থানীয়ভাবে কুকুরটি উদ্ধারে ব্যর্থ হয়ে প্রথমে ৯৯৯ এ এবং পরে ফায়ার সার্ভিসে জানানো হয়। ফায়ার সার্ভিস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া উদ্ধারে অপারগতা জানায়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান, ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক, ত্রিশালের উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলামের তড়িৎ পদক্ষেপে বুধবার রাতেই ফায়ার সার্ভিসের একটি দল ম্যানুয়াল পদ্ধতিতে দুর্ঘটনা কবলিত মা কুকুরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এসময় আশেপাশে ভিড় জমান শত শত উৎসুক জনতা। 

আরো পড়ুন: বিষাক্ত পটকা মাছ খেয়ে শাশুড়ি পুত্রবধূর মৃত্যু!

ফুলবাড়ীয়া ফায়ার সার্ভিসের লিডার শাহজাহান মিয়া জানান, মা কুকুরটি পরিত্যক্ত কূপের ২০ ফুট গভীরে পড়ে গিয়েছিল। আমরা কুকুরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেছি।

ইত্তেফাক/এসি