দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভান্ডারিয়ায় কেক কাটলেন আনোয়ার হোসেন মঞ্জু

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়াতে কেক কাটেন ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান ও সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু । 

দৈনিক ইত্তেফাক ৬৮ বছরে পদার্পণে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় ভান্ডারিয়াস্থ তাসমিমা ভিলায় আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে ইত্তেফাকের পিরোজপুর ও বরিশাল অফিস। 

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান ও সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু। সভায় ইত্তেফাকের পিরোজপুর অফিস প্রধান মো: মুনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল আলম, ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ, বাগেরহাটের মংলা সংবাদদাতা এইচএম দুলাল, কাঁঠালিয়া সংবাদদাতা অধ্যাপক মো: আবদুল হালিম, বরগুনার বেতাগী সংবাদদাতা মো: মিজানুর রহমান মজনু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্দুরকানি সংবাদদাতা আহাদ শিমুল। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, থানার ওসি মাকসুদুর রহমান, ইত্তেফাকের ঝালকাঠি জেলা প্রতিনিধি মো: শফিউল আলম সৈকত, কাউখালী সংবাদদাতা মো: রবিউল ইসলাম রবিন, মঠবাড়িয়া সংবাদদাতা রফিকুজ্জামান আবির, বরিশালের মুলাদী সংবাদদাতা আলমগীর হোসেন সুমন, বানারীপাড়া সংবাদদাতা এস মিজানুল ইসলাম, বাকেরগঞ্জ সংবাদদাতা মো: গোলাম মোস্তফা প্রমুখ।

ইত্তেফাক/এমএএম