ফল

বিলুপ্তপ্রায় ‘চোহই’

টক স্বাদযুক্ত এবং খুব ছোট প্রকৃতির। দেখতে অনেকটা সবুজ এবং পাকলে বেগুনি প্রকৃতির হয়। স্থানীয় নাম ‘চোহই’। ভাওয়ালগড়ে আগে অহরহ দেখা যেত। স্থল এবং জল উভয় জায়গাতেই ফলগাছটি সমানভাবে জন্মে।

এ ফল জনপ্রিয় ছিল স্কুলের বাচ্চাদের কাছে। স্কুলে যাওয়ার সময় গাছ থেকে ফলটি পেরে টক স্বাদের আনন্দ নিতে নিতে স্কুলে যেত। একজন বললেন, এই ফলের টক স্বাদ মুখে ভালোলাগা সৃষ্টি করত ছোটবেলায়। ভাওয়াল মধুপুর গড়ের খেতের আইল দিয়ে যাওয়ার সময় ছিঁড়ে খাওয়াই ছিল অসাধারণ অনুভূতির বহিঃপ্রকাশ!

লোকালয় গড়ে ওঠার কারণে এমন অনেক গাছ বা ফল আজ বিলুপ্তির পথে। অনেক জায়গায় বন হয়েছে দখল,  কোথাও কোথাও নিচু জায়গাগুলো ভরাট করে করা হয়েছে স্থাপনা। তাই ভাওয়াল ও মধুপুরের গড়ে এখন অনেক বৃক্ষ আর দেখা যায় না!

সাঈদ চৌধুরী