প্রাণের ৩২ শতাংশ এবং আরএফএলের ২৩ শতাংশ লভ্যাংশ অনুমোদন

এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ) ২০১৯-২০ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ হারে লভ্যাংশ অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, পরিচালক সাবিহা আমজাদ, পরিচালক (প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড কর্তৃক মনোনীত) উজমা চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। পৃথক সভায় রংপুর ফাউনড্রি লিমিটেড (আরএফএল) ২০১৯-২০ সালে তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২৩ শতাংশ হারে লভ্যাংশ অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানির ৪০তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়। —প্রেস বিজ্ঞপ্তি