একটি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি সিমের নেটওয়ার্কে বিড়ম্বনা! ভাবা যায়? সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে নেটওয়ার্ক বিড়ম্বনা নিত্যদিনের। ২০১৭ সালে ভর্তির পর থেকে আজ পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও! বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সেটাই বলে। প্রায় চার হাজার শিক্ষার্থী, দুই শতাধিক শিক্ষক-কর্মকর্তা এই সমস্যায় ভুক্তভোগী। চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু হলেও ঠিকমতো সিমের নেটওয়ার্ক না পাওয়ায় ক্লাস-পরীক্ষা নিতে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষকদের। যেসব বিভাগে ওয়াইফাই সমস্যা প্রকট, সেখানে অবস্থা আরো শোচনীয়। এত বড় প্রতিষ্ঠানে এ ধরনের সমস্যা একজন শিক্ষার্থী হিসেবে নিজেকে ব্যথিত করে। যদিও গত মাসে বিশ্ববিদ্যালয়ে লোকাল এরিয়া নেটওয়ার্ক স্থাপনা হালনাগাদকরণে টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা গেছে, খুব দ্রুতই সমস্যার সমাধানে কাজ শুরু হতে যাচ্ছে। আশায় আছি, এবার অন্তত যদি এই সমস্যা থেকে মুক্তি মেলে!
অনিক আহমেদ
গণ বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা