অধিনায়ক জামাল ভুঁইয়া এখন কলকাতায়

কলকাতায় বেড়াতে নয়, বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া কলকাতার মোহামেডানের জার্সি গায়ে আই লিগে খেলতে গেছেন। বাংলাদেশের ফুটবলার মাঠে খেলবেন এটা নতুন কিছু নয়। আসলাম, মুন্না, সাব্বির, কায়সার, টিটু, গাউসরাও সেখানে খেলেছেন। কলকাতার ফুটবল ফুটবলে উত্তাল ঢেউ। খুবই জমজমাট। ঢাকার ফুটবলেও তখন আকাশ ছোঁয়া উত্তেজনা। তখনকার ফুটবলে কলকাতার মাঠ মাতিয়ে এসেছেন। বহুবছর ঢাকার ফুটবলারদের কলকাতায় যাওয়া হয়নি। মধ্যে একবার মামুনুল ইসলাম খেলতে গিয়েছিলেন ইন্ডিয়ান সুপার লিগে। কিন্তু তার মাঠের নামা হয়নি। নারী ফুটবলার সাবিনা খাতুন ডাক পেয়ে কলকাতায় গেলেও খেলা হয়নি। 

এবার কলকাতার ফুটবল বাংলাদেশের জামাল ভুঁইয়াকে দলে নিয়েছে। জামাল ভুঁইয়া বাংলাদেশের ফুটবলে সবচেয়ে ভালো মানের খেলোয়াড়। শৃঙ্খলার মধ্যে রেখে যিনি নিজেকে গড়ে তুলেছেন তার দিকে হাত বাড়িয়ে নিয়ে গেছে কলকাতা মোহামেডান। সেই ডেনমার্ক হতে বাংলাদেশে এসে নিজেকে ফুটবল মাঠে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

জামাল ভুঁইয়া কাতারে খেলতে গিয়েছিলেন, কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলে দল ফিরে আসলেও অধিনায়ক জামাল রয়ে গিয়েছিলেন বেড়াবেন বলে। কিন্তু দোহা হতে ঢাকার বিমানে উঠার আগে তিনি করোনা শনাক্ত হন। আইসোলেশনের থাকার পর খুব দ্রুতই সুস্থ হয়ে উঠেন। ২২ ডিসেম্বর ঢাকায় ফেরার পর পুনরায় টেস্ট করানো হলে তিনি নেগেটিভ হন। গতকাল দুপুরেই কলকাতার বিমানে ঢাকাছাড়েন।