ধামরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রতারণার অভিযোগে ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহসিন খানকে গ্রেফতার করেছে পুলিশ। কাউয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই, রাসেল মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বুধবার বিকালে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেফতার করেন। রাসেল মোল্লা জানান, নানা রকম তদবির ও কাজ করে দেওয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে মোহসিন খান  টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া চাকরি দেওয়ার নামে প্রতারণা করে তিনি এলাকার একাধিক ব্যক্তির কাছ থেকে তের লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন বলেও ভুক্তভোগীদের অভিযোগ। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।