স্বাধীনতাযুদ্ধে সহযোগিতার কৃতজ্ঞতাস্বরূপ নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য বাংলাদেশের গ্রামীণ তাঁতিদের হাতে তৈরি ২ হাজার কম্বল দিতে চায় দাতব্য ট্রাস্ট গণস্বাস্থ্য কেন্দ্র। এ আগ্রহের কথা জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে চিঠি দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার পক্ষে গতকাল বৃহস্পতিবার বারিধারায় হাইকমিশন কার্যালয়ে চিঠিটি হস্তান্তর করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।