বাংলাদেশের স্বাধীনতা এসেছে ইত্তেফাকের হাত ধরে। বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দৈনিক ইত্তেফাক পরস্পরের পরিপূরক। ইত্তেফাকের পাতায় নিপীড়িত বাঙালির পক্ষে তফাজ্জল হোসেন মানিক মিয়ার আপসহীন ক্ষুরধার কলমের অগ্নিঝরা ভাষা এক অনন্য ইতিহাস। আর বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের প্রতিটি উচ্চারণ-ভাষণ ইত্তেফাকের পাতায় ইতিহাস হয়ে আছে। তাই ইতিহাস-বর্তমান এবং ঐতিহ্যের এক সোনালি মেলবন্ধনে ইত্তেফাক আজ হয়ে উঠেছে বাঙালির আধুনিক গণমাধ্যম।
দৈনিক ইত্তেফাকের ৬৮ বছরে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের অনুভূতি ব্যক্ত করে এসব কথা বলেন। প্রসঙ্গত, এবার করোনা মহামারির কারণে কেন্দ্রীয়ভাবে ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর কোনো আয়োজন ছিল না। তবে চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগীয় সদর ও অন্যান্য জেলা-উপজেলায় সীমিত আয়োজনে দিবসটি পালন করা হয়। চট্টগ্রামের অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শুভানুধ্যায়ীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় ইত্তেফাক পরিবারের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান চট্টগ্রাম অফিসের ব্যুরো-প্রধান সালাহউদ্দিন মো. রেজা ও চট্টগ্রাম অফিসে কর্মরত সাংবাদিকবৃন্দ।
দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সৈয়দ আবদুল ওয়াজেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য ও শুভেচ্ছা জানান—চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক ও বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম চেম্বারের ভাইস প্রেসিডেন্ট ও সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বিজিএমইএর প্রাক্তন পরিচালক এম ডি এম মহিউদ্দিন চৌধুরী ও এম সাইফু উল্লাহ মনসুর, বিজিএমইএর পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, সিইউজের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, বিএফইউজের যুগ্ম-মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, দৈনিক নয়াবাংলার সম্পাদক জিয়াউদ্দিন মো. এনায়েতুল্লাহ, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা পংকজ দস্তিদার, কবি ও সাংবাদিক ওমর কায়সার, চট্টগ্রাম মহানগর পুলিশের এডিসি (ডিবি) শাহ মুহাম্মদ আবদুর রউফ, সাবেক কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, দৈনিক ইত্তেফাকের প্রবীণ সংবাদকর্মী গোলাম সরোয়ার আজাদ, বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি নুরুল আবসার চৌধুরী, জাতীয় পার্টি (জেপি) মহানগরীর সভাপতি মো. মোরশেদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ডা. মো. বেলাল মৃধা, জাতীয় যুব সংহতির নগর সভাপতি মো. নাছির উদ্দিন মোল্লা, ফুলকলি ফুড প্রোডাক্টসের জিএম এম এ সবুর, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন প্রমুখ।