বাণিজ্য মেলায় টাকা ওড়ে

 

g  লেখা সুদিপ্ত কুমার নাগ 

g  আঁকা রবিউল ইসলাম সুমন

স্যার, আপনার দুই কাপ কফির বিল হয়েছে মাত্র ৪৫০ টাকা।

দুই কাপ কফির দাম ৪৫০ টাকা! ভাই আপনি আমারে এক ঘণ্টা সময় দেন। আমি গেটে দাঁড়িয়ে (ভিক্ষা করে) টাকাটা নিয়ে আসছি...

বাণিজ্য মেলাতে জিনিসপত্র না কিনে শুধু খাবার খেয়েই ফকির হচ্ছে কেউ কেউ।

আমি একটা স্যান্ডেল পছন্দ করেছি। দাম মাত্র ৭০০০ টাকা।

ইয়ে মানে... এখান থেকে মাত্র এক জোড়া কিনে কী করবে! মেলার বাইরে নাইনটি নাইনের দোকান থেকে তোমাকে পাঁচ জোড়া কিনে দেব।

প্রেমিকাকে নিয়ে বাণিজ্য মেলায় গিয়ে অনেকে টাকার সংকটে পড়ে যেতে পারে।

সুমন সাহেব, আপনি গতকাল বেতন তুললেন আর আজকেই লোনের জন্য আবেদন করছেন কেন?

আর কইয়েন না শওকত ভাই। বউরে নিয়ে বাণিজ্য মেলায় গেছিলাম, বাকিটা সব ইতিহাস!

বউকে সঙ্গে নিয়ে মেলায় গিয়ে অনেকে মাসের বেতন এক ঘণ্টার মধ্যে শেষ করে ফেলতে পারে।