ব্রত রায়
সব পড়া আজ হয় কোচিংয়েই
ইস্কুলে হয় কচুর
কোচিং ক্লাসের পক্ষে এমন
যুক্তি শুনি প্রচুর!
ইস্কুলে তো ছাত্র বেশি
কেমনে পড়ায় টিচার?
এমন ভিড়ে শিক্ষা দেওয়ার
চেষ্টা করাই মিছার!
কোচিং তবে মূলধারা হোক
অনেক খুলুক শাখা
অদরকারি ইস্কুলও আর
নেই প্রয়োজন রাখা!
কোচিং থেকেই অংশ নেবে
সকল পরীক্ষাতে
কোচিং থাকুক দিবসব্যাপী,
কোচিং থাকুক রাতে!