শেষ বেলায় সৌদির কাছ আরো অস্ত্র বিক্রি করতে চাইছেন ট্রাম্প

ক্ষমতা ছাড়ার আগে ট্রাম্প প্রশাসন সৌদি আরবের কাছে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করতে চাইছে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। 

নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদির কাছে অস্ত্র বিক্রির বিষয়ে মঙ্গলবার মার্কিন কংগ্রেসকে জানিয়েছে । জানা গেছে যে, ৪৭৮ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির জন্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একটি লাইসেন্সে ইস্যু করতে  চায়।

যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারক কোম্পনি রায়থন টেকনোলজিস করপোরেশন লাইসেন্সটি পেলে সরাসরি সৌদির কাছে অস্ত্র বিক্রি করতে পারবেও বলেও ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়।  

এদিকে  সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে  বলা হয়, মার্কিন চুক্তি অনুযায়ী সৌদির কাছে এই চুক্তি বিক্রি করা হবে।  এই চুক্তিটি ২০১৯ সাল থেকেই কার্যকর রয়েছে। 

 ক্ষমতা নেয়ার পর থেকেই সৌদি আরবের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদিকে মূল ভিত্তি বানিয়ে মধ্যপ্রাচ্য নীতি সাজিয়েছিল ট্রাম্প প্রশাসন। এছাড়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে সাংবাদিক জামাল খাশোগি হত্যাসহ বিভিন্ন অভিযোগ উঠার পরেও  তাকে ব্যক্তিগতভাবে রক্ষা করেছেন ট্রাম্প। 

ইত্তেফাক/এআর