যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত এক কৃষ্ণাঙ্গ চিকিৎসকের সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে স্থানীয় একটি হাসপাতালের বিরুদ্ধে। চিকিৎসার অবহেলায় সুসান মুর নামে ৫২ বছর বয়সী নারী কৃষ্ণাঙ্গ মারা গেছেন বলে অভিযোগ রয়েছে।
ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হসপিটাল নর্থ নামের একটি হাসাপাতাল থেকে মৃত্যুর আগে সুসানের করা ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঐ ভিডিওতে দেখা যায় যে চিকিৎসার জন্য আকুতি করছেন সুসান। তীব্র শ্বাসকষ্টের সময় যন্ত্রণায় শ্বেতাঙ্গ চিকিৎসকের কাছে অনুরোধ করলেও কোন ব্যবস্থা নেননি বলেও ভিডিও-তে অভিযোগ করেন ওই কৃষ্ণাঙ্গ নারী চিকিৎসক।
গত রবিবার স্থানীয় আরেকটি হাসপাতালে ৫২ বছর বয়সী সুসান মুরের মৃত্যু হয়।
সুসানের চিকিৎসা না পাওয়ার অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হসপিটাল নর্থ হাসপাতাল কর্তৃপক্ষ। একটি বিবৃতিতে হাসপাতালটির পক্ষ থেকে বলা হয়, আমরা বৈষম্যের অভিযোগগুলি খুব গুরুত্বের সাথে গ্রহণ করি এবং প্রতিটি অভিযোগ তদন্ত করি ।
একটি গবেষণায় দেখা গেছে, শ্বেতাঙ্গদের চেয়ে কৃষ্ণাঙ্গরাই বেশি করোনা ঝুঁকিতে রয়েছেন।
ইত্তেফাক/এআর