শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নবনিয়োগপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমান শুক্রবার টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
শ্রদ্ধা জানানোর পর জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, ডিপ্লোমা প্রকৌশলী ও সরকারি কর্মচারী সমিতির নেতৃবৃন্দ এবং গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ, জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
আরো পড়ুন : মাঠ প্রশাসন কর্মকর্তাদের দুর্নীতি, সচিবের হুঁশিয়ারি
জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে প্রধান প্রকৌশলী টুঙ্গিপাড়া টিএসসিসহ কয়েকটি নির্মাণ সাইট পরিদর্শন করেন।
গত ২২ ডিসেম্বর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে মো. আরিফুর রহমানকে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
ইত্তেফাক/ইউবি