বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মুহাম্মদ মিজানুর রহমান
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ
১। পদ্মা নদীর উত্পত্তি হয়েছে -
ক. হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে
খ. লুসাই পাহাড় থেকে
গ. তিব্বতের মানস সরোবর থেকে
ঘ. বরাক নদী থেকে
২। পদ্মা ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সাথে কোথায় মিলিত হয়েছে ?
ক. গোয়ালন্দে খ. চাঁদপুরে
গ. ভৈরবে ঘ. ময়মনসিংহে
৩। কোন অঞ্চল দিয়ে পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে ?
ক. ময়মনসিংহ খ. কুড়িগ্রাম
গ. রাজশাহী ঘ. রাঙামাটি
৪। তিব্বতের মানস সরোবর থেকে নিচের কোন নদীটির উত্পত্তি হয়েছে?
ক. যমুনা খ. পদ্মা গ. ব্রহ্মপুত্র ঘ. মাতামুহরী
৫। তিতাস কোন নদীর শাখা নদী?
ক. মেঘনা খ. পদ্মা গ. যমুনা ঘ. কর্ণফুলী
৬। আরাকান পাহাড় থেকে কোন নদীটির উত্পত্তি হয়েছে ?
ক. নাফ খ.সাঙ্গু গ. মেঘনা ঘ. মাতামুহুরী
৭। নাফ নদীর দৈর্ঘ্য কত?
ক. ৫৬ কি.মি খ. ৫৫ কি.মি
গ. ১২০কি.মি ঘ.১৮কি.মি
৮। বুড়িগঙ্গার তীরবর্তী স্থান হলো-
ক. চট্রগ্রাম খ. খুলনা গ. ঢাকা ঘ. রাজশাহী
৯। বাংলদেশ ও মায়ানমার সীমান্তে কোন নদীর অবস্থান ?
ক. মাতামুহুরী খ. সাঙ্গু গ. কর্ণফুলী ঘ. নাফ
১০। চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত?
ক. কর্ণফুলী খ. মেঘনা গ. সুরমা ঘ. পদ্মা
উত্তর:১.ক ২.ক ৩.গ ৪. গ ৫.ক ৬.খ ৭.ক ৮.গ ৯.ঘ ১০.ক
১১। কাপ্তাই বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
ক. পদ্মা খ. বুড়িগঙ্গা গ. মেঘনা ঘ. কর্ণফুলী
১২। কোনটি দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় দেশ?
ক. চীন খ. বাংলাদেশ গ. ভারত ঘ. পাকিস্তান
১৩। কোথায় মাছের ভাণ্ডার রয়েছে ?
ক. পদ্মা নদীতে খ. খাল-বিলে
গ. বঙ্গোপসাগরে ঘ. বিলে
উত্তর: ১১. ঘ ১২. গ ১৩. গ