মিহির রঞ্জন তালুকদার
প্রভাষক, বালাগঞ্জ সরকারি কলেজ, সিলেট
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছ। দীর্ঘদিন যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের পড়াশোনার যাতে ক্ষতি না হয় সে জন্যই আমাদের প্রচেষ্টা। আশা করি পত্রিকায় নিয়মিত অনুশীলন করলে তোমরা উপকৃত হবে। তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের কোনো প্রশ্ন/সমস্যা থাকলে তোমরা ই-মেইল mihir.sir.ict@gmail.com করতে পারো। সমাধান করার চেষ্টা করবো। আজ প্রথম অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১. মানুষকে ইউনিক হিসেবে শনাক্তকরণ প্রযুক্তি হলো-
ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
খ. বায়োমেট্রিক্স গ. বায়োইনফরমেটিক্স
ঘ. ন্যানোটেকনোলজি
২. কম্পিউটারের নৈতিকতা সম্পর্কে কত সালে ১০টি ধারা প্রচলন করা হয়েছে?
ক. ১৯৯৮ খ. ১৯৯০ গ. ১৯৯১ ঘ. ১৯৯২
৩. প্রথম সফলভাবে মহাকাশে মনুষ্যবাহী যন্ত্রের নাম কী?
ক. ভস্টক-১ খ. অ্যাপোলো-১১
গ. ভস্টক-৬ ঘ.ভি-২
৪. কম্পিউটার ইথিকস- এর নির্দেশনা কয়টি?
ক. ৮ খ. ১০ গ. ১২ ঘ. ১৪
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :
সিলেটের একটি কোম্পানির সিকিউরিটি সিস্টেম উন্নত করা হয়েছে। এখন তাদের নিজেদের উপস্থিতি জানান দিতে হয় চোখের রেটিনা দিয়ে।
৫. উদ্দীপকের নিরাপত্তার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে?
ক. বায়োইনফরম্যাটিক্স খ. রোবটিক্স
গ. ক্রায়োসার্জারি ঘ. বায়োমেট্রিক্স
৬. উদ্দীপকের যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে সেখানে চোখের রেটিনা ছাড়াও তারা ব্যবহার করতে পারে-
i. কণ্ঠস্বর ii. ফিঙ্গার প্রিন্ট iii. মাথার চুল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. Global village এর উপাদান কোনটি?
ক. Artificial Intelligence
খ. Biometrics
গ. Nanotechnology
ঘ. Education
৮.Virtual reality এর ব্যবহার হয় কোন ক্ষেত্রে?
ক. চিকিত্সায় খ. অফিসে
গ. বাসস্থানে ঘ. কর্মসংস্থানে
৯. কোনটি ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত?
ক. ফাজি লজিক খ. বিশেষ ধরনের গ্লাভস
গ. নাইট্রোজেন ঘ. নেভিগেশন
১০. Biometrics এর ব্যবহার কোথায় হতে পারে?
i.শিক্ষা প্রতিষ্ঠানে ii. অফিসে iii. বিনোদন কেন্দ্রে
কোনটি সঠিক?
ক.i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i ও iii
১১. দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে-
ক. Cryosurgery
খ. Genetic Engineering
গ. Biometrics
ঘ. Artificial Intelligence
উত্তর:১- খ, ২-গ, ৩-গ,৪- খ, ৫-ঘ, ৬-ক, ৭-ঘ, ৮-ক, ৯- গ, ১০-খ, ১১-খ,