শীতকালে বিভিন্ন রকমের ফুল ফুটলেও সেসবের মধ্যে অনেকটাই ভিন্ন সৌন্দর্য বহনকারী প্যান্সি। রসালো ভারী পাতার কিনারায় নকশা করা যেন! সবুজ পাতার ওপর রং-বেরঙের ফুলটি প্রজাপতির মতো দেখতে। প্যান্সির ওপরের দিকে থাকে দুটি আর নিচের দিকে থাকে তিনটি পাপড়ি। নিচের পাপড়ি তিনটির গড়ন আর ওপরের দুটি পাপড়ির গড়ন ভিন্ন। ফুলটির গায়ে থাকে বিভিন্ন রঙের মিশ্রণ। সুন্দর এই প্যান্সি কার্জন হলের বাগানে রয়েছে।
প্যান্সি এতটাই জনপ্রিয় ফুল যে বাগানবিলাসীদের মতে এটির ৪০০-রও বেশি নাম আছে। তার কয়েকটি— Viola, Pansy Violet, heartsease, love in idleness, flower of Jove, Johnny Jump Up।
মাজহারুল ইসলাম