পড়তির দিকে থাকা পর্যটন খাতকে চাঙ্গা করতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে মালয়েশিয়া। গত বছর পর্যটন খাতে দেশটি প্রায় ১০ হাজার কোটি রিংগিত লোকসান করেছে। এ বছর তারা ৩ কোটি পর্যটক আকর্ষণ করার পরিকল্পনা ছিল তবে করোনা মহামারির কারণে তা ভেস্তে গেছে। তাই আগামী বছর আবারও ৩ কোটি পর্যটক টানতে বড় পরিকল্পনা নিয়েছে। ভিসা প্রক্রিয়া সহজীকরণসহ পর্যটকদের নানা ধরনের সুবিধা দেওয়া হবে।