ইউরোপের গমের বাজারে মন্দা

নোভেল করোনা ভাইরাসের নতুন রূপ ছড়িয়ে পড়ায় ইউরোপ জুড়ে গমের বাজারে মন্দা দেখা দিয়েছে। স্ট্রেইনের কারণে মানুষের চলাচলে বাধানিষেধ থাকায় গমের রপ্তানি বাজারে নেতিবাচক প্রভাব পড়বে। এ ধরনের আশঙ্কায় গমের দাম পড়ে গিয়েছে। এর আগে রাশিয়ার পক্ষ থেকে রপ্তানিতে শুল্ক আরোপ ও কোটা বেঁধে দেওয়ায় কিছুটা চাঙা ভাব দেখা গিয়েছিল। তবে এবারের মন্দায় ইউরোপের সব দেশেই গমের দাম কমে গেছে।

—নাঈমা সুলতানা