যুক্তরাষ্ট্রে নৌঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড

 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি নৌঘাঁটির পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার দুপুরের দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। বৃহস্পতিবার  মধ্যরাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনীর কর্মীরা।

আগুন নিয়ন্ত্রণে কাজ করা দমকল বাহিনীর ক্যাপ্টেন থমাস শুটস জানিয়েছেন, ক্রমেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কেউ হতাহত হয়নি। ক্যালিফোর্নিয়ার বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঐ এলাকায় প্রায় ৩ হাজার একর জমির গাছপালা ও ফসলের খেত পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এরই মধ্যে ঐ এলাকা থেকে ৭ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।