ঢাকা বিভাগ গ্রন্থসুহূদ সম্মেলন ২৯ জানুয়ারি

 

বাংলাদেশ গ্রন্থসুহূদ সমিতি ও বেরাইদ গণপাঠাগারের উদ্যোগে ঢাকা বিভাগ গ্রন্থসুহূদ সম্মেলন ২৯ জানুয়ারি সকাল ১০টায় বেরাইদ পুরান ঈদগাহ মাঠে (ওয়ার্ড নং ৪২, ডিএনসিসি) অনুষ্ঠিত হবে। সম্মেলনে ঢাকা বিভাগের ১৩টি জেলার সব বেসরকারি গ্রন্থাগারকে একজন করে প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। ১০ জানুয়ারির মধ্যে সম্মেলনে অংশগ্রহণে ইচ্ছুক গ্রন্থাগারের নাম, নিবন্ধন নম্বর (যদি থাকে), ঠিকানা, ইমেইল, মোবাইল নম্বর, প্রতিনিধির নাম ও মোবাইল নম্বর granthashurid@gmail.com, beraidgonopathagar@gmail.com, emdadhb@yahoo.com— ঠিকানায় অথবা ডাকযোগে ‘গ্রন্থসুহূদ’, বাড়ি-২২২, সড়ক-৬, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ ঠিকানায় পাঠানোর অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি গ্রন্থসুহূদ এমদাদ হোসেন ভুঁইয়া (মুঠোফোন ০১৭১১১৭১৮১৯)। সম্মেলন উপলক্ষ্যে একটি ‘গ্রন্থাগার নির্দেশিকা’ প্রকাশ করা হবে।—প্রেস  বিজ্ঞপ্তি