বরিশাল প্রেসক্লাবে ইসমাইল সভাপতি ও মিরাজ সম্পাদক

বরিশাল অফিস

বরিশাল প্রেসক্লাবের নির্বাচনে সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবান মন্টু সভাপতি ও কাজী মিরাজ মাহামুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আমজাদ হোসেন। নির্বাচিত অন্যরা হলেন— সহসভাপতি এস এম জাকির হোসেন, পুলক চ্যাটার্জী, সহসাধারণ সম্পাদক এম মোফাজ্জেল হোসেন, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, পাঠাগার সম্পাদক রুবেল খান, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক সুখেন্দু এদবর, ক্রীড়া সম্পাদক দেওয়ান মোহন ও দপ্তর সম্পাদক মো. নাসির উদ্দিন।

চাটখিল প্রেসক্লাবে হাবিব সভাপতি ও বুলু সাধারণ সম্পাদক

চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা জানান, চাটখিল প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা শুক্রবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক শোয়েব হোসেন বুলুর সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০২১-২০২২ সালের কার্যকরী কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানকে (দৈনিক সংবাদ) এবং শোয়েব হোসেন বুলুকে (দৈনিক ইত্তেফাক) সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।