হিলিতে ফেনসিডিলসহ প্রাইভেট কার জব্দ

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

হাকিমপুরের হিলি সীমান্ত থেকে গতকাল শুক্রবার দুপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার জব্দ করেছেন বিজিবি, হিলি সিপি ক্যাম্পের সদস্যরা। বিজিবির জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, ধরন্দা মসজিদ-সংলগ্ন রাস্তার পাশে একটি প্রাইভেট কার দাঁড় করানো দেখে এবং চালক বা কোনো লোকজনকে না পেয়ে তল্লাশি করে বিজিবির টহল দল। পরে কারের ভেতর থেকে ঐ ফেনসিডিলসহ কারটি জব্দ করে।