মেয়র কাপ ফুটবল

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট সরকারি কলেজ মাঠে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করে। গতকাল মেয়র কাপ ফুটবল ফাইনালে ধামইরহাট উপজেলা ফুটবল ফেডারেশন ৪-০ গোলে জয়পুরহাট আরাফাত ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চার গোল আফ্রিকান ফুটবলার টুডোর। চ্যাম্পিয়ন দলকে একটি গরু  ও রানার্স আপ দলকে পুরস্কার হিসেবে একটি ছাগল তুলে দেন জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।