ঋণ না পেয়ে ক্ষুব্ধ আবেদনকারীরা, ব্যাংকের সামনেই ফেলে গেলেন আবর্জনা  

 ভারতের  অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি  সম্প্রতি ঘোষণা করেছেন ‘জগন আন্না থোড়ু’‌ প্রকল্পের। এই প্রকল্পে দশ হাজার টাকা পর্যন্ত ঋণ মিলতে পারে। করোনা আবহে দুঃস্থদের পাশে দাঁড়াতেই এই প্রকল্প চালু করেছিলেন তিনি। সেই প্রকল্পের আওতাতেই ব্যাংক থেকে ঋণ নিতে গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার ভুয়ুরু নগর ‌ পঞ্চায়েতের বেশ কয়েকজন কর্মী। কিন্তু চারটি ব্যাংক ঘুরেও ঋণ না পাওয়ায়, সেই ব্যাংকগুলোর শাখার সামনেই ময়লা আবর্জনা ফেলে গেলেন ঐ কর্মীরা।   ফলে দুর্গন্ধের কারণে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে কাজ।

পরিস্থিতি এতটাই জটিল হয় যে, ব্যাংকের শাখাগুলো সাময়িকভাবে বন্ধও করে দিতে বাধ্য হন কর্মকর্তারা। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

এ প্রসঙ্গে ভুয়ুরু শহরের মিউনিসিপ্যাল কমিশনার বলেন,  কয়েকজন যাঁরা এই প্রকল্পের আওতায় ব্যাংক থেকে ঋণ পাননি, তাঁরাই এই কাণ্ড ঘটিয়েছেন। খবর পেয়েই আমাদের কর্মীরা ওই আবর্জনার স্তূপ সরিয়ে দিয়েছেন। 

ইত্তেফাক/এআর