করোনায় স্বজন হারালেন দাউদ ইব্রাহিম 

 কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম পরিবারেও ঢুকে পড়ল করোনা৷  প্রাণঘাতী  এই ভাইরাসের ছোবলে মৃত্যু হল  দাউদ ইব্রাহিমের বড়  ভাই  সাবির কাসকারের ছেলে ছিলেন সিরাজ দাউদের ।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর৷

জানা গেছে,  করাচির ক্লিফটন এলাকায় দাউদের  বাড়ির পাশেই থাকতেন সিরাজ৷ সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে করাচির একটি হাসপাতালে ভর্তি হন তিনি৷  
 
 মুম্বই পুলিশ সূত্রে জানা  যায়, এক সপ্তাহ আগে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে  ভর্তি হয়েছিলেন সিরাজ৷ পরে তার অবস্থার অবনতি হয়৷ লাইফ সাপোর্ট দিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন চিকিৎসকরা৷ তাতেও বিশেষ কাজ হয়নি৷

 গত বুধবার (২৩ ডিসেম্বর) সকালে অবস্থার আরও অবনতি ঘটে৷ পালস রেট কমে যায়৷ একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যায়৷ শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়৷ তারপরই মৃত্যু হয় সিরাজের 

দাউদের  বড় ভাই সাবির কাসকরও একজন কুখ্যাত গ্যাংস্টার ছিলেন৷ সত্তরের দশকের শেষের দিকে ও আশির দশকের শুরুতে তিনি অপরাধমূলক নানা কাজে জড়িয়ে পড়েছিলেন৷ মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের কর্তৃত্ব নিয়ে  অপরগোষ্ঠীর মধ্যে সাবিরের বিরোধ বাধে৷ পরে ১৯৮১ সালের ১২ ফেব্রুয়ারি অন্য এক গ্যাংস্টারের গুলিতে মারা যান সাবির৷ ভাইয়ের  মৃত্যুর পরই মুম্বই আন্ডারওয়ার্ল্ডে উত্থান ঘটে দাউদ ইব্রাহিমের৷ ইন্ডিয়া টুডে। 

ইত্তেফাক/এআর