দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা রফিক সাদীকে সভাপতি ও দৈনিক যায়যায়দিনের এম নুরুন্নবীকে সাধারণ সম্পাদক করে ভোলার তজুমদ্দিন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় ২০২১ ও ২২ সালের জন্য ১৭ সদস্যের এই কমিটি গঠিত হয়।
কমিটির তিনজন সহ-সভাপতি হলেন- মো. ফারুক হোসেন (আমার সংবাদ) , এম ফরিদ উদ্দিন (মানবজমিন) ও শরীফ আল-আমীন (ভোরের কাগজ)। তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- এম এ হান্নান (দৈনিক আজকাল), এম. নয়ন (বাংলার কণ্ঠ) ও মো. জিহাদ (সকালের সময়), সাংগঠনিক সম্পাদক দুইজন হলেন- এম. হালিম (ভোলা টাইমস) ও সেলিম রেজা (দেশ জনপদ), কোষাধ্যক্ষ মো. আক্তার হোসেন (বরিশাল বার্তা), প্রচার ও দপ্তর সম্পাদক মো. মোশারফ হোসেন (বরিশাল সমাচার)।
নির্বাহী সদস্যরা হলেন- গাজী আব্দুল জলিল (নয়াদিগন্ত), মুঈন উদ্দিন (বরিশাল সময়), হেলাল উদ্দিন লিটন (দিনকাল), ফখরে আজম পলাশ (স্বাধীন সংবাদ), তরুণ কুমার দাস (মতবাদ)। নির্বাচন পরিচালনা করেন গাজী আব্দুল জলিল ও আজিম উদ্দিন লিটন।
এর আগে রফিক সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ পরিষদের সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক তরুণ কুমার দাস।
ইত্তেফাক/ইউবি