নবম-দশম শ্রেণির পড়াশোনা

ভূগোল

দিলীপ কুমার রায়, সহকারী শিক্ষক

তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়

লালমনিরহাট

 

মহাবিশ্ব ও আমাদের পৃথিবী

 

১। পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহের নাম কি?

(ক) বুধ  (খ) শনি (গ) শুক্র   (ঘ) ইউরেনাস

২। নিজস্ব আলো ও তাপ শক্তি নেই

i. গ্রহের ii.উপগ্রহের  iii. নক্ষত্রের

নিচের কোনটি সঠিক

(ক)  i        (খ)  i ও  ii      

(গ) ii  ও  iii               (ঘ) i ও    iii

৩। পৃথিবী সূর্যের তুলনায় কত গুণ বড় ?

(ক) ৯ লক্ষ                 (খ) ১১ লক্ষ

(গ) ১৩ লক্ষ                (ঘ) ১৫ লক্ষ

৪। ওবেরন কার উপগ্রহ ?

(ক) বৃহস্পতি               (খ) শনি

(গ) ইউরেনাস             (ঘ) নেপচুন

৫। ১৯৬১ সালে কোন কোন মহাকাশচারী পৃথিবীকে প্রদক্ষিণ করেন ?

(ক) রিচার্ড হাডশোন      (খ) ফুকো

(গ) নিউটন                 (ঘ) ইউরি গ্যাগারিন

৬। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত ?

(ক) ১২৭২৭               (খ) ১২২৫৭

(গ) ১২৫৫৭কি:মি:       (ঘ) ১২৭৫৭ কি:মি:

৭। পৃথিবীর আহ্নিক গতির বেগ কোথায় সবচেয়ে কম

i. উত্তরমেরুতে  ii. দক্ষিণ মেরুতে 

iii. নিরক্ষরেখায়

নিচের  কোনটি সঠিক

(ক)  i                              (খ)  i ও  ii     

(গ) ii  ও  iii               (ঘ) i ও    iii

৮। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত ?

(ক) ৬৪০০ (খ) ৬৫০০

(গ) ৬৭০০                 (ঘ) ৬৮০০

৯। কর্কট ক্রান্তি অক্ষাংশ কত ?

(ক) ৬৬.৫ দক্ষিণ   (খ) ৬৬. ৫ উত্তর

(গ) ২৩.৫ দক্ষিণ   (ঘ) ২৩.৫  উত্তর

১০। কোন যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করা যায় ?

(ক) এপ্যলো         (খ) থার্মোমিটার

(গ) সেক্সট্যান্ট      (ঘ) সিস্মোগ্রাফ

১১। বাংলাদেশের মধ্য দিয়ে কোন রেখা অতিক্রম করেছে ?

(ক) অক্ষরেখা              (খ) কর্কটক্রান্তিরেখা

(গ) মকররেখা             (ঘ) বিষুবরেখা

১২। ১৮০  দ্রাঘিমায় সময়ের পার্থক্য কত ?

(ক) ৬ ঘন্টা                (খ) ৯ ঘণ্টা

(গ) ১২ ঘণ্টা                (ঘ) ১৫ ঘণ্টা

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩-১৫ নং প্রশ্নের উত্তর দাও:

জামাল রাত্রিবেলা বাড়ীর ছাদে বসে মেঘমুক্ত আকাশে তারা দেখছিল । হঠাত্ সে দেখতে  পেল একটি তারা তার দিকে ছুটে এসে জ্বলে উঠল ।

১৩। জামালের দিকে ছুটে আসা তারাটিকে কী বলে ?

(ক) ধুমকেতু                 (খ) উল্কা

(গ) নক্ষত্র                    (ঘ) তারা

১৪। সুর্যের অবস্থান কোথায় ?

(ক) ছায়াপথে       (খ) গ্যালাক্সিতে 

(গ) নিহারিকায়     (ঘ)  সৌরজগতে

১৫। জামালের  দেখা তারাটির জ্বলে উঠার কারণ কী    

i. বায়ুর সাথে সংঘর্ষ ঘটা                ii.পৃথিবীর আকর্ষণ বল                  iii.গতির ক্ষীপ্রতা

নিচের কোনটি সঠিক

(ক)  i         (খ)  i ও  ii

(গ) ii  ও  iii                (ঘ)  i, ii ও    iii

উত্তর

১ গ ২ খ ৩ গ ৪ গ ৫ ঘ ৬ ঘ ৭ খ ৮ ক ৯

ঘ ১০ গ ১১ খ ১২ গ ১৩ খ ১৪ ঘ ১৫ ঘ