২৭ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ১২ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১১ জমাদিউল আওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৫০ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৮ ও ৯। শুভ বার: শনি ও মঙ্গল। শুভ রত্ন: নীলা ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যবসায়িক দিক ভালো থাকতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
মামালা-মোকদ্দমা এড়িয়ে চলুন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। অকারণ ব্যয় পরিহার করুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
শ্রমিকনেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বাড়বে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তি হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। অপরের প্রতি সদাচরণ করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। অসুস্থ হতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বাড়বে। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। চলাফেরায় সতর্কতা অবলম্বন করুন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।