আখ মাড়াই চালুর দাবিতে কুষ্টিয়ায় শ্রমিক সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় আখ মাড়াই চালুসহ চিনিকল চালুর দাবিতে শ্রমিক-কর্মচারী সমাবেশ ও সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল শনিবার সকালে চিনিকলের মেইন গেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন। সংবাদ সম্মেলনে চিনিকলের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি মিরাজুর রহমান মিরাজ, আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহাবুর রহমান, সহসভাপতি সুমন আহম্মেদ, নুরুল ইসলাম সুরুজ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় চিনিকলের কয়েক শ শ্রমিক-কর্মচারী উপস্থিত ছিলেন।