দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
এ বছর ধানের ভালো দাম পেয়ে দশমিনা উপজেলায় কৃষকের মুখে হাসি ফুটেছে। দশমিনা ইউনিয়নের কাটাখালী গ্রামের কৃষক মো. আব্দুর রহমান জানান, এ বছর ধানের ভালো ফলন ও ভালো দাম পেয়ে আমরা খুশি। দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ জানান, দুর্যোগের কারণে কৃষকের মধ্যে যে হতাশা ছিল তা কাটিয়ে আশানুরূপ ফলন ও দাম পেয়ে তারা অনেক খুশি। এ বছর আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে উত্পাদন অনেক বেশি হয়েছে। চাষিদের মধ্যে স্থানীয় ধানের চেয়ে উন্নত জাতের ধান উপশির আবাদ অনেক বেশি বেড়েছে।