স্বরূপকাঠী (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠীতে শুক্রবার রাতে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো উপজেলার মাগুরা গ্রামের মো. তৈয়ব আলী সিকদারের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সায়মা ইসলাম (১৬) ও পঞ্চবেকী গ্রামের মো. লিটন মিয়ার স্ত্রী মাহিনুর বেগম (২৫)। নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, লাশ উদ্ধার করে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক অপমৃত্যু মামলা করা হয়েছে।