গত সপ্তাহে ডমিনেজ স্টিলের ১৯ শতাংশ দরপতন

ইত্তেফাক রিপোর্ট

বিদায়ি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯৩টি বা ৫২ দশমিক ৫৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর কমেছে। এরমধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডমিনেজ স্টিলের শেয়ারদর সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ছিল ৪২ দশমিক ৬০ টাকা। আর সপ্তাহের শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৬০ টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর আট টাকা বা ১৮ দশমিক ৭৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে ডমিনেজ স্টিল ডিএসইর টপটেন লুজার তালিকায় উঠে এসেছে।

ডিএসইর টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে—ইউনিলিভার কনজিউমার কেয়ারের ১৫ দশমিক ৯৪ শতাংশ, জিকিউ বল পেনের ১৩ দশমিক ৪৩ শতাংশ, ইনটেক লিমিটেডের ১০ দশমিক ৭৫ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসের ১০ দশমিক ৫০ শতাংশ, সাভার রিফ্রেক্টরিজের ৯ দশমিক ১০ শতাংশ, ইবিএল এনআরবি ফান্ডের ৮ দশমিক ৪৭ শতাংশ, আরামিটের ৭ দশমিক ৮৬ শতাংশ, আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি ফান্ডের ৭ দশমিক ৮১ শতাংশ ও সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ৭ দশমিক ৫২ শতাংশ দর কমেছে।