ইত্তেফাক ডেস্ক
যে বয়সে একজন মানুষ তার জীবনের অপূর্ণতা নিয়ে স্মৃতিচারণ করেন। তখন একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ডাক্তার হওয়ার জন্য মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন। ওড়িষার বারগড় জেলার আতাবিরা এলাকার ঐ ব্যক্তির নাম জয় কিশোর প্রধান। তার বয়স ৬৪ বছর। তিনি এনইইটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারচালিত বীর সুরেন্দ্র সাই ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্স (ভিআইএমএসএআর) এ ভর্তি হয়েছেন। তিনি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজার পদ থেকে অবসরে যান। এনইইটি পরীক্ষায় তিনি লিখেছেন যে, ডাক্তার হওয়ার অপূর্ণ স্বপ্ন সত্যি করতে এই পদক্ষেপ নিয়েছেন। তিনি হিন্দুস্তান টাইমসকে জানান, ইন্টারমিডিয়েট পরীক্ষার পর তিনি ডাক্তার হওয়ার জন্য মেডিক্যাল কলেজে ভর্তির পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু তখন ব্যর্থ হন। এরপর তিনি বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ব্যাংকে চাকরি শুরু করেন। ব্যাংক থেকে অবসরে যাওয়ার পর ২০১৬ সাল থেকে তিনি আবারও ডাক্তার হওয়ার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। ‘ফিজিক্যালি চ্যালেঞ্জড’ স্টুডেন্ট কোটায় শেষ পর্যন্ত তিনি ভর্তির সুযোগ পেয়েছেন।