সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ঘামলায় তিন শান্তিরক্ষী নিহত

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। আজ রবিবার প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। এর আগেই শুক্রবার তিন শান্তিরক্ষী বাহিনীর সদস্য নিহত হলেন। সহিংসতা কমিয়ে আনতে শান্তিরক্ষী মোতায়েন করা হয়েছিল। নিহত তিনজনই বুরুন্ডির নাগরিক। শুক্রবার জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মধ্যাঞ্চলীয় ডেকোয়া ও দক্ষিণাঞ্চলীয় বাকুমাতে শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের উপর দু’টি হামলা চালায়। —আলজাজিরা