সিরাজগঞ্জের কামারখন্দের সত্তরোর্ধ্ব নীলমনি মণ্ডল তার হোমিও চিকিৎসা সেবার পাশাপাশি ৪১ বছর যাবৎ পড়েন দৈনিক ইত্তেফাক। নীলমনি মণ্ডল উপজেলার জামতৈল পশ্চিম বাজারের সুনাম ধন্য জগবন্ধু হোমিও হলের স্বত্বাধিকারী। হোমিও চিকিৎসক হিসেবে উপজেলা জুড়ে নীলমনি মণ্ডলের বেশ সুনাম রয়েছে।
নীলমনি মণ্ডল ১৯৪৭ সালে উপজেলার রায়দৌলতপুর গ্রামের গোপালপুর গ্রামের এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জগবন্ধু মণ্ডল। তিনি ১৯৬৮ সালে জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৭২ সালে সিরাজগঞ্জ বিএ কলেজ (বর্তমানে সিরাজগঞ্জ সরকারি কলেজ) থেকে এইচএসসি পাশ করে ১৯৮৩ সালে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড, ঢাকা থেকে এইচএমবি কোর্স সম্পন্ন করেন। তারপর থেকে জামতৈল পশ্চিম বাজারে ব্যক্তিগত প্রতিষ্ঠান জগবন্ধু হোমিও হলে আগত রোগীদের সুনামের সাথে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন নীলমনি মণ্ডল।
হোমিও চিকিৎসক নীলমনি মণ্ডল জানান, দেশে বর্তমানে অনেক পত্রিকা বের হয়েছে। কিন্তু ইত্তেফাকের প্রতিষ্ঠাকালীন থেকেই ইত্তেফাক বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে।যার ধারা এখনও অব্যাহত আছে।যার কারণে আমি এখনও দৈনিক ইত্তেফাক পড়ি।
ইত্তেফাক/কেকে