‘ব্ল্যাক লাইভস মেটার’ আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েই এবছর ক্যারিয়ারের সপ্তম ফরমুলা ওয়ান চ্যাম্পিয়নশিপ জেতেছেন বলে জানালেন লুইস হ্যামিল্টন। পুলিশী নির্যাতনে মার্কিন তরুণ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বিশ্বব্যাপী কৃষ্ণাঙ্গদের সমতার আন্দোলনের ব্যানার হয়ে উঠে ‘ব্ল্যাক লাইভস মেটার’। সারা বিশ্বের ক্রীড়াবিদদের মতো সেই আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছিলেন সর্বকালের অন্যতম সেরা ফরমুলা ওয়ান চালক লুইস হ্যামিল্টনও। রেসের আগে হাঁটু গেড়ে বসে ও বর্ণবাদবিরোধী স্লোগান লিখা পোশাক পরে রেসে নেমেছিলেন তিনি। শনিবার স্থানীয় এক সাক্ষাত্কারে এবছর বিবিসির বর্ষসেরা ক্রীড়াবিদ হওয়া হ্যামিল্টন বলেন, ‘এবারের রেসটা কঠিন ছিল। আমি শুধু প্রথম হতে চেয়েছি যাতে আমার প্রথম হওয়ার মাধ্যমে এই প্ল্যাটফরম (ব্ল্যাক লাইভস মেটার)-টি সবার নজরে আসে।’