গাজীপুর প্রতিনিধি
ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবুল হাসান ও গাজী টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনকে সংবাদ সংগ্রহের সময় শ্রীপুরে কেন্দ্রীয় তুলা উন্নয়ন কেন্দ্রে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাংবাদিকরা। রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে এ মানববন্ধন করা হয়। এতে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা যোগ দেন। এ সময় সংগঠনের সভাপতি চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ফজলুল হক মোড়লের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মুকুল কুমার মল্লিক, ইকবাল আহমদ সরকার, মুজিবুর রহমান, মাজহারুল ইসলাম মাসুম, দেলোয়ার হোসেন, মো. আমিনুল ইসলাম, শাহ সামসুল হক রিপন, নজরুল ইসলাম আজহার, রফিকুল ইসলাম, মাহমুদা সিকদার প্রমুখ।