ধামরাই পৌরসভায় আজ ভোট

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাই পৌরসভায় আজ ভোট। এ নির্বাচনে তিন জন মেয়র, ৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং ৯টি ওয় ার্ডে ৩৫ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৪২ হাজার ৬৪৪ জন। এর মধ্যে নারী ভোটার ২২ হাজার ৬৫ জন। বাকিরা পুরুষ ভোটার। নির্বাচন হবে ২১টি কেন্দ্রে। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র গোলাম কবির মোল্লা। বিএনপির প্রার্থী হিসেবে মেয়র পদে অংশ নিচ্ছেন দুবারের সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে ধামরাই পৌর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ শওকত আলী।