ইত্তেফাক রিপোর্ট
দেশের বিশিষ্ট শিল্পপতি, পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মরহুম এম এ হাসেমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের উদ্যোগে আজ সোমবার দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাদ আছর রাজধানীর গুলশান-২ নম্বরে অবস্থিত গুলশান সোসাইটি জামে মসজিদে (গুলশান আজাদ মসজিদ নামে পরিচিত) এই দোয়া মাহফিল হবে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বুধবার রাতে এম এ হাসেম ইন্তেকাল করেন।