ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শীত বাড়ার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া শহরে বিভিন্ন ফুটপাতে জমে উঠেছে শীতের পিঠার ব্যবসা। শহরের জনবহুল কাউতলী মোড়, সাবেরা সোবহান স্কুল গেইট, টিএ রোড, ফকিরাপুলসহ বিভিন্ন পাড়া-মহল্লায় চোখে পড়ে এসব পিঠার দোকান। পিঠা খেতে আসা মহসিন বলেন, আমি প্রতিদিনই সন্ধ্যার পর পিঠা খেতে চলে আসি। কাউতলী মোড়ে পিঠা বিক্রেতা শাহজাহান মিয়া ও টেংকের পাড়ের জরিনা বেগম জানান, এ মৌসুমে পিঠার কদর বেশি। ভাঁপা ১০ টাকা, চিতল পাঁচ টাকায় বিক্রি করি। যুবক-যুবতী-মুরুব্বি সব বয়সের লোকই আসেন পিঠা খেতে। প্রতিদিন গড়ে ২৫০-৩০০ টাকা লাভ হয়।