মদন (নেত্রকোনা) সংবাদদাতা
মদনে রবিবার সকালে গানের আসরে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। উপজেলার কাইটাইল ইউনিয়নের কাইটাইল বাজারে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওসি মাসুদুজ্জামান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে কেউ অভিযোগ দায়ের করেনি।