আন্দোলনের কৌশল হিসেবেই বিএনপি পৌর নির্বাচনে ......................... দুলু

নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আন্দোলনের কৌশল হিসেবেই তার দল পৌর নির্বাচনে অংশগ্রহণ করছে।  তিনি বলেন, আমরা যেহেতু একটি উদারপন্থি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তাই আমরা মনে করেছি যে, এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করাটাই সবচেয়ে উপযুক্ত কাজ। রবিবার সকালে শহরের বড়গাছা এলাকায় বিএনপির নাটোর পৌর শাখার এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শহর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল-মামুনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু প্রমুখ।