ক্যাপশন নিউজ

আইএফআইসি ব্যাংকের ১৫৩ ও ১৫৪তম শাখা হিসেবে চকরিয়া ও কেরানীহাট শাখা সম্প্রতি উদ্ধোধন করেন কক্সবাজার-১ আসনের এমপি জাফর আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন আইএফআইসি আগ্রাবাদ শাখার ম্যানেজার ইকবাল পারভেজ চৌধুরীসহ ঊর্ধতন কর্মকর্তারা

 

০০০

 

বিএসআরএম স্টিলস লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান আলীহোসাইন আকবরআলী এফসিএ সভায় সভাপতিত্ব করেন। সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়। ব্যবস্থাপনা পরিচালক আমীর আলীহোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন