নিজের দেশের করোনার ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ নিতে চলেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনটাই জানানো হয়েছে মস্কোর পক্ষ থেকে।
ইতিমধ্যে প্রকাশ্যে করোনা ভ্যাকসিন নিয়েছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর করোনার টিকা নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। রুশ সরকারি টিভি চ্যানেলের এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সোমবার থেকে গণহারে টিকাকরণ শুরু হবে রাশিয়ায়। ওদিনই টিকাটি নিতে পারেন পুতিনও। পেসকভের কথায়, ‘প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি করোনার টিকা নিতে প্রস্তুত। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এতদিন ভ্যাকসিন সংক্রান্ত সমস্ত নিয়ম মানার প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা করছিলেন।’
আরো পড়ুন: আর্জেন্টিনায় পৌঁছেছে রুশ ভ্যাকসিন ‘স্পুটনিক ভি
এর আগে বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন নিয়ে আসার ঘোষণা করেছিল রাশিয়াই। নানা বিতর্কের মাঝেও পুতিন বলেছিলেন, রাশিয়ার তৈরি ‘স্পুটনিক ফাইভ’ মানুষের শরীরে নিরাপদ ও সুরক্ষিত। টিকার প্রথম ডোজ তাঁর মেয়েকে দেওয়া হয়েছে। কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। ডিসেম্বরের শুরু থেকে ভ্যাকসিন বণ্টনের কর্মসূচিও শুরু হয়ে যায় রাশিয়ায়। এরপর সম্প্রতি রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানায়, বয়স্কদের শরীরে আলাদা করে টিকার ট্রায়াল হয়েছে। সেখানে সাফল্য মেলার পরেই গণহারে টিকাকরণে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর ফলে সোমবার থেকে ষাটোর্ধ প্রবীণদেরও টিকা দেওয়া শুরু করবে মস্কো।
ইত্তেফাক/এএইচপি