রাজনৈতিক সংকটের মধ্যেই নেপালে চীনা প্রতিনিধিদল

রাজনৈতিক সংকটের মধ্যেই নেপালে চীনের একটি প্রতিনিধিদল গেছে। চার সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলটি গতকাল রবিবার সকালে ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছালে চীনের রাষ্ট্রদূত হু-ইয়াঙ্কি তাদের স্বাগত জানান। এ সময় নেপালের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। রাজনৈতিক সংকট কাটানোর চেষ্টা করছেন নেতারা। এরই অংশ হিসেবে উচ্চকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনে তারিখ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি। নতুন বছরের প্রথম দিনেই এ অধিবেশন বসবে। চীনের প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন ভাইস মিনিস্টার গৌ ইয়েঝু। গত রবিবার পার্লামেন্ট ভেঙে দিলে ক্ষমতাসীন দল নেপাল কমিউনিস্ট পার্টি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। —কাঠমান্ডু পোস্ট