চূড়ান্ত করা হয়েছে ‘জাতীয় নগর স্বেচ্ছাসেবক ডাটাবেজ- ২০২০’-এর খসড়া। রবিবার ঢাকার বিয়াম ফাউন্ডেশন অডিটরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণের উপস্থিতিতে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ আয়োজিত এক কর্মশালায় এই ডাটাবেজ চূড়ান্ত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসীন জানান, এই ডাটাবেজের মাধ্যমে দেশের নগর স্বেচ্ছাসেবকদের হালনাগাদ তথ্য সংরক্ষণ ও ব্যবহার সম্ভব হবে। তিনি বলেন, জাতীয় নগর স্বেচ্ছাসেবক ডাটাবেজ তৈরি করার দায়বদ্ধতা মূলত আমাদের হলেও সেভ দ্য চিলড্রেন এক্ষেত্রে সার্বিক সহযোগিতা করেছে।