ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আত্মহত্যা করেছেন। তার নাম তৌহিদুল ইসলাম সিয়াম (২২)। তিনি ঢাবির প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলেন। গত শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহন রোডে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে তার চাচা মুকুল হোসেন জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় সিয়ামকে কেরানীগঞ্জে দাফন করা হয়েছে। সিয়াম কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের হিজলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি করোনা ভাইরাস মহামারির সময় থেকে মা-বাবার সঙ্গে মোহাম্মদপুরে তাদের বাসায় ছিলেন। কী কারণে সিয়াম আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি।