এক হাজার ডলারের বেশি আয় করা দক্ষ ফ্রিল্যান্সারদের ‘স্টার ফ্রিল্যান্সার’ হিসেবে সম্মানিত করেছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘শিখবে সবাই’। ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৬ হাজারের বেশি দক্ষ ফ্রিল্যান্সার তৈরি হতে সাহায্য করেছে প্রতিষ্ঠানটি। ‘স্টার ফ্রিল্যান্সার’ তারাই যারা শিখবে সবাই প্রশিক্ষণ নিয়েছেন এবং ক্যারিয়ারে কমপক্ষে এক হাজার ডলারের বেশি উপার্জন করেছেন। ফ্রিল্যান্সারদের পরিশ্রম এবং সফলতাকে সম্মান দেখানোর জন্যই এই ক্ষুদ্র প্রয়াস। গত ২৩-২৪ ডিসেম্বর শিখবে সবাই’র বনানী অফিসে আয়োজন করা হয় প্রোগ্রামটি। এ পর্যন্ত এখান থেকে প্রায় ৮ হাজারের অধিক শিক্ষার্থী বিভিন্ন স্কিলের ওপর প্রশিক্ষণ নিয়েছেন। প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার এবং হেড অফ এডুকেশন রাইয়ান সফওয়ান বলেন, ‘দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করে স্বনির্ভর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখাই আমাদের উদ্দেশ্য।’