রান্না ও বাজার বিষয়ক অনুষ্ঠান ‘হাঁড়ি কারি’

চ্যানেল আই’র পর্দায় আবারো শুরু হয়েছে রান্না ও বাজার বিষয়ক অনুষ্ঠান ‘হাঁড়ি কারি’। রন্ধনশিল্পী জলি খান সহজ ও সরলভাবে রান্না শেখাতে দর্শকদের সামনে নিয়ে আসছেন দেশ-বিদেশের হরেক পদ আর দিচ্ছেন প্রয়োজনীয় টিপস। দর্শকদের জন্য এবারের বাড়তি পাওনা হিসেবে থাকছে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুনের উপস্থাপনা। গায়ক অভিনেতা আগুন ও রন্ধন শিল্পী জলি খানের প্রাণবন্ত উপস্থাপনায় ‘হাঁড়ি কারি’ চ্যানেল আই’র পর্দায় প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে নিয়মিত প্রচারিত হচ্ছে।